এবি বঙ্গ নিউজ,হাওড়া:
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যু নিয়ে হাওড়া উদয়নারায়নপুরে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ সভা।জনবিরোধী নীতি, পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, রেল বেসরকারিকরনের প্রতিবাদে রবিবার উদয়নারায়নপুর বাসস্ট্যান্ডে বিধায়ক সমীর কুমার পাঁজার নেতৃত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেস।কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, বেসরকারিকরণের বিরুদ্ধে সমস্ত মানুষকে একজোট হয়ে প্রতিবাদে যুব সমাজকে সামিল হতে হবে বলে জানান হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস কো-অর্ডিনেটর তথা উদয়নারায়নপুরের বিধায়ক সমীর কুমার পাঁজা।
এদিনের প্রতিবাদ সভার মঞ্চ থেকে বিজেপি ও সিপিএম থেকে দুই হাজার নেতা কর্মী তৃণমূলে যোগ দিল। এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমুল কংগ্রেসের কো- অর্ডিনেটর তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। জানা গিয়েছে উদয়নারায়ণপুর বিধানসভার রামপুর,ডিহিভুরশুট,আসন্ডা,
কুরচী-শিবপুর, পাঁচারুল,কানুপাট মনশুকা,গড় ভবানীপুর ও সিংটি অঞ্চল থেকে বিরোধী দলের কর্মীরা তৃণমূলে যোগ দিল।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধক্ষ্য সীতানাথ ঘোষ,
উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা,উদয়নারায়ণপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপঙ্কর দাস সহ তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের সভায় উপচে পড়া ভিড় ছিল। শনিবার রাজ্য ছিল লকডাউন।তার ঠিক ২৪ ঘন্টা পর এমন ভিড় দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ হয়ে যায়। বিধায়ক বলেন আমরা তিন থেকে চারশো লোকের আয়োজন করেছিলাম। কিন্তু মানুষ বিজেপি ও সিপিএমের উপর এতটাই ক্ষুব্দ হয়ে গেছে দলে দলে মানুষ চলে আসে। আমরা বুঝতে পারিনি এত লোক হয়ে যাবে বলে। সভা শুরু হবার আগেই তাই ক্ষমা চেয়ে নেন বিধায়ক।



