তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হলো মালদা জেলার রতুয়া 2 নম্বর ব্লকের পুকুরিয়া এলাকায় । দলীয় কার্যালয়ের সামনে শুক্রবার সকালে টিএমসিপির পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন রতুয়া বিধানসভার তৃণমূল নেতা ইয়াসিন শেখ সহ রতুয়া 2 নম্বর ব্লকের টিএমসিপির নেতাকর্মীরা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পথচলতি মানুষকে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বাত্রা দিয়ে মানুষের মধ্যে প্রচার অভিযান চালায়। পাশাপাশি মাক্স বিলি করে তৃনমূল নেতৃত্ব ।
