'ছাত্র পরিষদ' প্রতিষ্ঠা দিবসে অভিনন্দন জানালেন কংগ্রেস নেতা তথা উলুবেড়িয়া পূর্ব বিধান সভা কেন্দ্রে গত নির্বাচনে কংগ্রেস প্রার্থী আলম দেয়ান, তিনি বলেন
আজ আমাদের গর্বের দিন,আবেগের দিন, সকল দ্বিধা দন্দ্ব ভাঙার দিন,শপথ নেয়ার দিন, আমাদের যৌবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে যার সাথে সেই ছাত্রপরিষদের ৬৭তম জন্মদিন(প্রতিষ্ঠাদিবস) আজ ।
প্রিয়দাকে খুব মনে পড়ছে যার জন্য ছাত্রপরিষদ গর্বিত, তাঁর সঙ্গে অনেক মুহূর্তের কথা মনে পড়ছে। ছাত্রপরিষদের বর্তমান ও প্রাক্তন সাথীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

