শ্যামপুর থানার ঠিক পাশেই আলপিনা কালী মন্দিরের সামনে থেকে শ্যামপুর (দামোদর) খেয়াঘাট যাবার রাস্তাটি একদমই বেহাল হয়ে পড়েছে । পিচের রাস্তাটি ভেঙে চতুর্দিকে জমে আছে জল,খানাখন্দে ভরে গেছে প্রায় দেড় কিলোমিটার রাস্তা ।রাস্তার পাশে দীর্ঘ অবহেলায় বেড়ে উঠেছে আগাছা, সেখান থেকে বেরিয়ে আসে বিষাক্ত সাপ সহ অন্যান্য বন্য প্রাণী ।
থানা,প্রধান ডাকঘর, বিডিও অফিস, রেজিস্ট্রি অফিস ,ব্যাঙ্কে আসতে আয়মা, গাজনকোল,ভবানীপুর,আলিপুর, মাতাপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের ভরসা এই রাস্তা।
ইট শিল্প এলাকার প্রধান শিল্প হওয়ার সুবাদে,এই রাস্তায় ঢোকে প্রচুর কয়লা বোঝাই লরি , এই রাস্তা মেরামত না হলে ইট শিল্পকেও পড়তে হবে ভীষণ ক্ষতির মুখে ।
দীর্ঘদিন এই বেহাল অবস্থা দেখেও টনক নড়েনি স্থানীয় প্রশাসনের ।অসহায় এলাকার বেশ কয়েক হাজার মানুষ ।

