অতি বৃষ্টির জেরে ডুলুং নদীর জলের তলে



 ব্রিজের দাবি চিল্কিগড়ে।

সুদীপ ঘোষ ঝাড়গ্রাম 




ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিলকিগড় কনক দূর্গা মন্দিরে গাঘেষে বইছে  ডুলং নদী । আর সেই ডুলং নদীর জলে এবার ভাসলো কজয়ে। যোগাযোগ বিচ্ছিন্ন হলো ঝাড়্গ্রাম জেলা সদরের সাথে জামবনি ব্লক এর। যার জেরে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে জামবনি এলাকার বাসিন্দাদের মূলত জামবনি স্বাস্থ্য কেন্দ্র থেকে কোনো রোগীকে স্থানান্তরিত করা হলে ঝাড়্গ্রাম জেলা হসপিটাল আসতে ১০  কিলোমিটার বাড়তি ঘুরতে হচ্ছে রোগীর আত্মীয় পরিজনদের। 



তার জেরেই ব্যাপক সমস্যা মধ্যে পড়ছে তারা অতি বৃষ্টির ফলে কজয়ের উপরে উঠেছে জল। প্রতিবছর এই সমস্যার মধ্যে পড়তে হয় জামবনি ব্লক এর বাসিন্দাদের স্থানীয় জামবনি ব্লক এর বাসিন্দা নিত্যানন্দ মাহাতো প্রফুল্ল পাতরা সংবাদমাধ্যমে সামনে বলেন ছোট থেকে শুনছি চিল্কিগড়ে ব্রিজ হবে এখন বৃদ্ধ  হয়ে গেলাম ব্রিজ চোখে দেখলাম না। এভাবেই আমাদের প্রতি বছর নরক যন্ত্রণা ভোগ করতে হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...