বিশেষ প্রতিনিধি,উলুবেড়িয়া,
আজ বিকাল ৪টেয় উলুবেড়িয়া মহাকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে হঠাৎ করে একটা ফোন আসে , ১০-১৫ থেকে মিনিটের মধ্যে O+ রক্তের ডোনার দরকার আপৎকালীন ভিত্তিতে।
কারণ বাগনানের বাসিন্দা হালিমা বেগমের C-section এর পরে রক্তের প্রয়োজন হয়।
বিরশিবপুর শক্তি সংঘের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকা কৈজুরীর বাসিন্দা ইন্দ্রনীল সেনগুপ্তদা বিষয়টি জানার সঙ্গে সঙ্গে রক্তদানের জন্য প্রস্তুত হয়ে যায় এবং দশ মিনিটের মধ্যে হসপিটালে পৌঁছে যাই এবং রক্তদান করেন ইন্দ্রনীল সেনগুপ্ত।
দুঃখের বিষয় এটাই, সংকটময় হালিমা বেগম কে বাঁচানো গেলেও তার সদ্যোজাত সন্তানটিকে কে বাঁচানো গেল না।।


