নিজস্ব প্রতিবেদক, শ্যামপুর।
ডি আই এফ আই শ্যামপুর 1 এবং 2 লোকাল কমিটির উদ্যোগে পেট্রোল ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় বেলপুকুর পেট্রোল পাম্প থেকে হোগলাসি মোড় পর্যন্ত ৷
ওই মিছিল উদ্বোধন করেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন শ্যামপুর দু'নম্বর লোকাল কমিটির সম্পাদক কমরেড দীপঙ্কর দাস এবং মিছিলের শেষে সংক্ষিপ্ত ভাষণ দেন শ্যামপুর এক নম্বর লোকাল কমিটির সম্পাদক কমরেড দেবাশীষ চক্রবর্তী মিছিলে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর প্রাক্তন নেতৃত্ব কমরেড মহেন্দ্র রায় , কমরেড দেবপ্রসাদ সামন্ত, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি শ্যামপুর দু'নম্বর লোকাল কমিটির সম্পাদিকা কমরেড সুলেখা দাস প্রমূখ ৷


