করোনা সচেতনতায় কড়াকড়ি করতে পথে নেমে পুলিশ প্রশাসনের অভিযান বীরভূমের লোকপুরে




সেখ ওলি মহম্মদ, লোকপুর, বীরভূম 

করোনা আবহে সরকারি নিয়ম শৃঙ্খলা তোয়াক্কা না করে অবাধ বিচরণ শুরু হয়েছে সর্বত্র। প্রতিনিয়ত জেলা সহ অন্যান্য এলাকার চিত্রও ভয়াবহ হয়ে উঠছে করোনার প্রকোপে। ন্যুনতম সতর্কতা অবলম্বন হিসেবে মাস্ক ব্যবহার, স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব বজায় রাখা দরকার, সে সমস্ত ব্যাপারে অসচেতন হতেই প্রশাসন সহ সরকারি আধিকারিকবৃন্দও নতুন করে আজ থেকে যৌথভাবে পথ অভিযানে নামে জেলার সর্বত্রই। আজ বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুর থানা এলাকার বিভিন্ন প্রান্তে খয়রাশোল ব্লক উন্নয়ন আধিকারিক সঞ্জয় দাস এবং লোকপুর থানার ওসি রমেশ সাহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী স্থানীয় বাজার সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাস্ক ব্যবহার করার প্রচার ও  বিনা মাস্ক ব্যবহারকারীদের আটক করে। আজকের অভিযানে অংশগ্রহণ করার সময় খয়রাশোল ব্লক উন্নয়ন আধিকারিক সঞ্জয় দাস এক সাক্ষাৎকারে বিস্তারিত তথ্য তুলে ধরেন করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...