সুদীপ ঘোষ ঝাড়গ্রাম
ঝাড়গ্রাম জেলা সাঁকরাইল ব্লকের লাউদহ অঞ্চলে কেন্দ্র সরকারের জনসারথে বিরোধী নিতীর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। রেল বেসরকারিকরণ ও পেট্রোলপণ্য সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত মূল্য বৃদ্ধি ও বিজেপি দুষ্কৃতীদের দাঁরা উন্নয়নে বাধা সৃষ্টি করছে এর প্রতিবাদে এই মিছিল। শনিবার 600 জন তৃণমূল সমর্থকদের নিয়ে অঞ্চলের কিছু গ্রামে মিছিল দিয়ে পরিক্রমা করা হয়। লাউদহ বাসস্ট্যান্ডে এসে মিছিল শেষ করা হয়। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার মেন্টর ও সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, সোমনাথ মহাপাত্র। অঞ্চল সভাপতি, অঞ্চল নেতৃত্ব সহকর্মীবৃন্দ।
লাউদহ বাসস্ট্যান্ডে বক্তব্য রাখতে গিয়ে সোমনাথ মহাপাত্র বলেন, রাস্তায় ময়দানে নামতে বাধ্য হতে হয়ে ছে। একটা কথা কান খুলে শুনে রাখুন সবাইকে এ ভারত বর্ষ দুর্গার ভারত বর্ষ, মা-বোনেদের উপর অত্যাচার হলে সহ্য করব না ।
তিন চারদিন আগে লাউদহ অঞ্চল অফিসে তালা লাগিয়ে (প্রধান) সুলেখাকে হেনস্থা করা হলো। আমি আজ চ্যালেঞ্জ করছি বিজেপির কাছে সাঁকরাইল ব্লকে 2021 এর ভোটে একটা সিটে জিতে দেখাও চ্যালেঞ্জ বিজেপিকে।
রাজনীতি করতে হলে পরিষ্কারভাবে রাজনীতি করো।


