সুদীপ ঘোষ ঝাড়গ্রাম
করােনা ভাইরাস সংক্রমণ রুখতে রাজ্য জুড়ে সপ্তাহে দুদিন করে লকডাউন ঘােষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সাপ্তাহিক লকডাউনে বুধবার তৃতীয় দিন। আর বুধবার সেই লকডাউন এর প্রভাব পড়েছে। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ও গোপীবল্লভপুর ১ নম্বর অঞ্চলে ।
গোপীবল্লভপুর ১এক নম্বর ব্লকের এর অতি প্রিয় তেমাথানি মড়ে কড়া নজরদারি চালাচ্ছে গোপীবল্লভপুর থানা পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ১ নম্বর থানার সাব-ইন্সপেক্টর হালদার বাবু নিজে উপস্থিত থেকে কড়া কড়ি পদক্ষেপ নিয়েছেন। ঠিক অন্যদিকে তেমনি গোপীবল্লভপুর দু'নম্বর ব্লকের ফেকো ঘাটে ওভার ব্রিজের নিচে গোপীবল্লভপুর দু'নম্বর থানার পক্ষ থেকে নাকা চেকিং এর ব্যবস্থা নেওয়া হয়েছে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিএসপি দেবরাজ ঘোষ ও ওসি সৌরভ ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

