উলুবেড়িয়া মেরিনার্স ক্লাবের পক্ষে উঠতি ফুটবলার কে সাহায্য





অরিন্দম ব্যানার্জী,উলুবেড়িয়া,


উলুবেড়িয়া মহকুমায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মেরিনার্সদের একত্রিত করার উদ্দেশ্যে ও মোহনবাগান আবেগকে কেন্দ্র করে নানান গঠনমূলক কাজ তথা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি রূপায়ণের লক্ষ্যে ২০১০ সালে গঠিত হওয়া উলুবেড়িয়া মহকুমা ভিত্তিক মোহনবাগান ফ্যানস ক্লাব উলুবেড়িয়া মেরিনার্স আজ একটি সাধারণ সভার আয়োজন করেছিল উলুবেড়িয়া মনসাতলার প্রণব শিক্ষা নিকেতন বিদ্যালয়ে। 


সভায় দুইজন করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধকারী ব্যক্তিত্ব যথাক্রমে চিকিৎসক ডাঃ অতনু সামন্ত ও স্বাস্থ্য কর্মী অতনু মাইতিকে সম্বর্ধনা প্রদান করা হয়। এই সভায় ৩০জন মেরিনার্স সদস্য উপস্থিত ছিলেন। উলুবেড়িয়া মেরিনার্স এর পক্ষ থেকে সুশোভন ঘোষ জানান, "সভায় কমিটি গঠন করা হয়, ভবিষ্যতে নানান সামাজিক কর্মসূচি পালন করার প্রস্তাব ও মাস্ক বিতরণ কর্মসূচি গৃহীত হয়। অন্যান্য মেরিনার্সরা তাদের নিজেদের মতামত তুলে ধরেন এবং এই সভায় আইএসএলে মোহনবাগানের ইতিহাস ও ঐতিহ্যকে প্রাধান্য দেবার ব্যাপারে দাবি ওঠে।" 

মোহনবাগান অনূর্ধ ১৭টিমের ফুটবলার কার্তিক মালিকের অসহায় অবস্থায় উলুবেড়িয়া মহকুমার এই মোহনবাগান ফ্যানস ক্লাবের পক্ষ থেকে ৯৯৫০/- টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...