সাংগঠনিক শক্তিবৃদ্ধি র জন্য মিটিং,তৃণমূলের জয় হিন্দ বাহিনীর




মালদা

-‌দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে এদিন বৈঠক কল তৃণমূল কংগ্রেসের জয়হীন্দ বাহিনী। মূলত এদিন হরিশ্চন্দ্রপুর-‌১ ও ২ ব্লকের দলীয় কর্মীদের নিয়ে ছিল এই বৈঠক। সেখানে কর্মীদের উজ্জীবিত করতে এই সভা করা হয় বলে জানা গেছে। সামনে আবার ২১ জুলাই। দলনেত্রী মমতা ব্যানার্জি ফি বছর ওই দিনে কিছু নির্দেশ দিয়ে থাকেন। এখন গোটা দল সেই দিকেই তাকিয়ে। সেই বিষয় নিয়েও আলোচনা হয় এদিন। জয়হিন্দ বাহিনীর সহ সভাপতি জয়দেব ঠাকুর বলেন,‘‌সাংগঠিক শক্তি বৃদ্ধি, যুবশক্তির প্রচার এবং ২১ জুলাই নিয়ে এদিন বৈঠক করা হয়েছে। ফলপ্রসূ হয়েছে বৈঠকের আলোচনা।’‌

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...