রুপম দাস,হাওড়া(বাগনান):
করোনা ভাইরাসের জন্য লকডাউন চলছে গোটা দেশজুড়ে।এর ফলে দিন আনা দিন খাওয়া পরিবার গুলি অবস্থা এখন শোচনীয় তারই মধ্যে চলছে বেঁচে থাকার লড়াই।সেই সব পরিবারদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে। এবার বাগনানে দেখা গেল অন্য চিত্র।হাওড়ার বাগনান থানার বাইনানের ধর্মঘাট এলাকায় বেশ দিন আনা দিন খাওয়া পরিবারের বসবাস।শুক্রবার বাগনান থানার সাব ইন্সপেক্টর প্রনব সাহা নিজের উদ্যোগে বাইনানের ধর্মঘাট এলাকার দিন আনা দিন খাওয়া পরিবার গুলির পাশে দাঁড়ালেন। এদিন বাইনানের ধর্মঘাট এলাকা ঘুরে ঘুরে চাল,ডাল,আলু সহ নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী তুলে দিলেন।এই বিষয়ে প্রনব বাবু জানান, করোনা ভাইরসের প্রকোপে দীর্ঘ লকডাউনের ফলে বাইনানের বহু পরিবার খুব কষ্টে দিন
যাপন করছে।তাই আমরা সাধ্য মতো তাদের
খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করলাম।আগামী দিনেও মানুষের পাশে এইভাবে দাঁড়াবেন বলে প্রনব বাবু জানান। পাশাপাশি এদিন তিনি এইসব পরিবারগুলির সদস্যদের প্রত্যেককে করোনার বিষয়ে সচেতনতা করেন।তবে বাগনান থানার এই পুলিশ কর্মীর মানবিক প্রয়াসে খুশি এলাকাবাসী।
