শহীদ রাজেশ ওরাং-এর বাড়িতে এলেন রাজ্যপাল জগদীপ ধনকড়




সেখ ওলি মহম্মদ, মহম্মদবাজার, বীরভূম 

বীরভূম জেলার মহম্মদবাজার ব্লকের বেলঘরিয়া গ্রামে আজ শহীদ রাজেশ ওরাং-এর বাড়িতে এলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে তিনি রাজেশ ওরাং-এর প্রতিকৃতিতে মাল্যদান করেন। এদিন রাজেশ ওরাং-এর মায়ের হাতে ১১ লক্ষ টাকার চেক তুলে দেন রাজ্যপাল। পাশাপাশি সেনা বাহিনীর তরফ থেকে এদিন চেক তুলে দেওয়া হয়। এদিন রাজ্যপাল রাজেশ ওরাংয়ের বাড়িতে উপস্থিত হয়ে বলেন, "রাজেশ ওরাং বীরভূমকে বীরভূমি করে দিয়েছেন।



 রাজেশ ওরাং দেশের জন্য শহীদ হয়েছেন। এই বীরভূম হলো সেই জায়গা যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন করেছেন। বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন বীরভূমের, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বীরভূমের। বীরভূম সেই জায়গা যেখানে গীতগোবিন্দ রচিত হয়েছিল। আর এই বীরভূমকে আরও গৌরবোজ্জ্বল করলো রাজেশ ওরাং। দেশের জন্য প্রাণ দেওয়া ব্যক্তি সবথেকে বড় প্রেরণা।" এছাড়াও তিনি এদিন বর্তমান করোনা আবহের কথা মাথায় রেখে সাধারণ মানুষকে সব সময় সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। তিনি বলেন, "করোনা আবহে এই সকল নিয়ম মেনে না চললে আমরা এবং আমাদের পরিবার বিপদের মুখে পড়তে পারে। আর আমরা বিপদের মুখে পড়লে দেশ বিপদের মুখে পড়বে।"

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...