নিজস্ব প্রতিবেদক,শ্যামপুর,
আজ ২১শে জুলাই শহীদ দিবস উপলক্ষে শ্যামপুর থানার অন্তর্গত বালিচাতুরী জিপির আইমা গাজনকোল গ্রামের বিজেপি নেতা অনিমেষ প্রামাণিক এবং ১৫থেকে ২০জন বিজেপি পাটির কর্মী সমর্থকরা বালিচাতুরী জিপির উপপ্রধান হাবিবুর কাজীর(বাচ্চু) নেতৃত্বে তৃনমূল কংগ্রেস পার্টতে যোগদান করেন এবং হাবিবুর কাজী ওনাদের হাতে দলিও পতাকা তুলে দেন। এরপর অনিমেষ প্রামাণিক বক্তব্য রাখেন যে অমি আজ আমার ভুল বুঝতে পেরে উন্নয়নের কাণ্ডারী মমতা ব্যানার্জীর দলে আমার কিছু কর্মী সমর্থকদের নিয়ে যোগদান করলাম এছাড়া আগামী ১মাসের মধ্যে বালিচাতুরী জিপি এলাকার ১০০থেকে ১৫০বিজেপি কর্মী সমর্থককে অনুষ্ঠানিক ভাবে তৃনমূল পার্টিতে যোগদান করাবো ।