লকডাউনে ডিএসপি কাশীনাথ মিস্ত্রীর নেতৃত্বে বীরভূমের দুবরাজপুরে চলছে ধরপাকড়




সেখ ওলি মহম্মদ, দুবরাজপুর, বীরভূম 




করোনা সংক্রমণ ঠেকাতে বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ ২৪ শে জুলাই থেকে ৩১ শে জুলাই পর্যন্ত বীরভূম জেলার ৬ টি পৌরসভা এলাকায় লক ডাউনের ঘোষণা করা হয়েছিল বৈকাল তিনটে থেকে সকাল ৬ টা পর্যন্ত৷ তাই আজ বৈকাল তিনটে থেকে বীরভূম জেলার দুবরাজপুর থানার পক্ষ থেকে লক ডাউন অমান্যকারীদের আটক করা হল।



 এদিন নেতৃত্বে ছিলেন ডিএসপি (হেড কোয়ার্টার) কাশীনাথ মিস্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন দুবরাজপুর থানার ওসি মাধব চন্দ্র মন্ডল সহ অন্যান্য পুলিশ কর্মীরা। যাঁরা অকারণে রাস্তায় বেরিয়েছেন এবং যাঁরা দোকান খোলা রেখেছিলেন তাদেরকে দুবরাজপুর থানার পুলিস আটক করে। 



পাশাপাশি দুবরাজপুর শহর ঢোকার মূল রাস্তাগুলো নো-এন্ট্রি করে দেওয়া হয়েছে, যাতে করে বহিরাগত কেউ প্রবেশ করতে না পারেন। উল্লেখ্য, আজ বীরভূম জেলা পরিষদের সভাকক্ষে করোনা নিয়ে পুনরায় বৈঠক হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ২৬ শে জুলাই থেকে ৩১ শে জুলাই পর্যন্ত দুপুর ১২ টা থেকে রাত্রি ১০ টা পর্যন্ত লক ডাউন চলবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...