বীরভূমের দুবরাজপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি




আজ বীরভূম জেলার দুবরাজপুর শহরের পাহাড়েশ্বর শিশু উদ্যানের ভেতরে দুবরাজপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয় সামিয়ানা। দুবরাজপুর ব্লক ও শহর স্তরে মোট ২০০ টি চারাগাছ লাগানো হবে। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ পাণ্ডে, তৃণমূল মহিলা সেলের সভানেত্রী সারদা মুখার্জী, দুবরাজপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর বিপ্লব মাহাতা, অজিত সিং সহ তৃণমূলের মহিলা সেলের কর্মীরা। এদিন পীযূষ পাণ্ডে তৃণমূলের মহিলা সেলের কর্মীদের হাতে একটি করে চারাগাছ তুলে দেন রোপণ করার জন্য। তারপর পাহাড়েশ্বর শিশু উদ্যানের ভেতরে চারাগাছগুলো রোপণ করা হয়। এদিন পীযূষ পাণ্ডে বলেন, সব জায়গায় এখন গাছ নিধন ও গাছ কাটা চলছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এই বার্তা দিচ্ছে যে, গাছ লাগান, পরিবেশের ভারসাম্য রক্ষা করুন, পৃথিবীকে রক্ষা করুন এবং পরিবেশ দূষণ যাতে না হয় সেই দিকটাও দেখুন।
সেখ ওলি মহম্মদ, দুবরাজপুর, বীরভূম।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...