দুস্থ পরিবারদের পাশে দাঁড়ালেন শ্রীলেদার্স


  নিজস্ব সংবাদদাতা, হাওড়া: 

করোনা আবহে   লকডাউন আর আমফানের   জাঁতাকলে এখনও   আটকে দিনমজুরের মুখের হাসি । স্বতঃস্ফূর্তভাবে বাহির জনজীবন আটকে শিকল বাঁধার চেনে। এরফলে ফুটপাথ আর দুঃস্থ মানুষদের অবস্থা অনেকটাই বেসামাল। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে প্রায়  দেড়শো  জন দুঃস্থ মানুষদের হাতে এবার খাদ্যসামগ্রী তুলে দিল  শ্রীলেদার্স ।প্রায় এক সপ্তাহের খাবারের সামগ্রী হাতে পেয়ে অনেকটাই খুশি এইসব প্রান্তিক শ্রেণীর মানুষরা । শুক্রবার  সকালে হাওড়া ময়দানে শ্রীলেদার্স শোরুমের কাছে এক অনুষ্ঠানে এই কর্মসূচি  পালিত হয়। সংগঠনের এক কর্মকর্তা জানান, চাল, ডাল, আটা, চিনি, সোয়াবিনসহ একাধিক নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এদিন। আগামী দিনেও পরিস্থিতি বুঝে এরকম কর্মসূচি নেওয়া হবে বলে জানান তিনি।মোটকথা সামাজিক এই বিপদে বিভিন্ন সময়ে এরকম সংগঠনগুলোর  নানা সেবামূলক সামাজিক কাজ  এক চিলতে হাসি ফোটাচ্ছ বাংলার দেওয়াভাঙা গৃহকোণে !  



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...