সেখ ওলি মহম্মদ, দুবরাজপুর, বীরভূম
আজ সেই ২১শে জুলাই ৷ বীরভূম জেলার দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ ২১ শে জুলাই শহীদ দিবস পালন করা হল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ পাণ্ডে। তারপর শহীদ বেদীতে পুস্পার্ঘ্য নিবেদন করেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক নরেশ চন্দ্র বাউরী, তৃণমূল জেলা কমিটির সদস্য সেখ নাজির উদ্দিন, দুবরাজপুর শহর তৃণমূল যুব সভাপতি দীপক দে সহ অন্যান্য কর্মীরা। উল্লেখ্য, আজকের দিনেই মহাকরণের সামনে পুলিশের গুলিতে অকালে ঝড়ে গেছিল জাতীয় কংগ্রেসের ১৩ জন যুবকর্মীর তরতাজা প্রাণ ৷ মমতা বন্দ্যোপাধ্যায় পঃবঃ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই আজকের দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করে আসছেন ৷ আজকের দিনেই প্রতিবছর কলকাতার ধর্মতলায় আয়োজিত হয় বিরাট সমাবেশের ৷ কিন্তু এবছর বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে মুখ্যমন্ত্রী রাজ্যব্যাপী ভার্চুয়াল জনসভার ডাক দিয়েছেন ৷
