জঙ্গলের ভিতর মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল চোলাই উদ্ধার ।




সুদীপ ঘোষ ঝাড়গ্রাম,

ঝাড়গ্রাম জেলা আবগারি দফতরের উদ্যোগে বেআইনি চোলাই মদের বিরুদ্ধে লাগাতার  অভিযান চলছে। বেশ কয়েকদিন ধরে। আজ বুধবার  আবগারি দফতরের জেলা সুপার অনির্বাণ সান্যাল এর নেতৃত্বে এক যৌথ অভিযান চালানো হয় নয়াগ্রাম থানার বিভিন্ন গ্রামে। 



গোপন সূত্রে খবর পেয়ে নয়াগ্রাম থানার পচাগেড়িয়া, ভুবাসাই, ধুমসাই, বনিশোল সহ বেশ কিছু গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার ও নষ্ট করা হয় ।



জঙ্গলের মধ্যে এবং মাটির নিচে লুকিয়ে রাখা ছিল বলে জানা যাচ্ছে  আবগারি দপ্তর সূত্রে।এই  অভিযানে মোট ১০০ লিটার চোলাই মদ ও ৪১৪০০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার ও নষ্ট করা হয়েছে বলে জানা গেছে  আবগারি দপ্তর সূত্রে

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...