হাওড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি





নিজস্ব সংবাদদাতা, হাওড়া: আমফানের পরবর্তী পরিস্থিতিকে সামলাতে ও পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে রাজ্য সরকার এখনও  বিভিন্ন কর্মসূচিতে বৃক্ষরোপণ করছে।এবার সম্প্রতি  হাওড়ায় সেই কর্মসূচি পালন করতে দেখা গেল হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ ও  স্বেচ্ছাসেবী সংগঠন পরাণতীর্থকে।



 জানা গিয়েছে, তাঁরা হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে প্রায় তিনশো পঞ্চাশটি বৃক্ষরোপণ করেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে , প্রবল ঘূর্ণিঝড়ে জেলায় অধিকাংশ গাছ ভেঙে উপড়ে গিয়েছে ।পাশাপাশি মানব সভ্যতার আধুনিকতার আগ্রাসনে পরিবেশ আজ বিপন্ন ।সেই জন্য এই কর্মসূচি ।পাশাপাশি এই কাজের মাধ্যমে সমাজের সকলকে বৃক্ষরোপণ করার বার্তাও দেওয়া হয় বলে জানান তাঁরা । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদ্যোক্তাদের মধ্যে মণীষা ভট্টাচার্য, শুভদীপ ঘোষ , সম্রাট মন্ডল, সৌরেন্দ্র শেখর বিশ্বাস সহ অন্যান্যরা।অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সুব্রত পোল্লে, বিপ্লব ভট্ট
,সুকান্ত মুখার্জি ও শঙ্কর মুখার্জি প্রমুখ ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...