রেলের বেসরকারিকরণের প্রতিবাদে মন্দিরবাজারে বিক্ষোভ তৃণমূলের




নবাব মল্লিক, মন্দিরবাজার: 

রেলের বেসরকারিকরণের প্রতিবাদে মন্দিরবাজারের মাধবপুর রেলস্টেশনে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা হল আজ। বিকাল ৫ টা থেকে শুরু হয় এই প্রতিবাদ সভা। এই সভায় উপস্থিত ছিলেন মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার, মন্দিরবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক ভট্টাচার্য, জেলা পরিষদ সদস‍্য গৌতম গায়েণ, মৃত্যুঞ্জয় পাইক সহ অন‍্যান‍্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। 

সামাজিক দূরত্ব বজায় রেখে তৃণমূল কংগ্রেস কর্মীরা মাধবপুর রেলস্টেশনে প্রতিবাদে মিলিত হন। এই সভা থেকে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নিতীর সমালোচনা করেন। মন্দিরবাজারের জয়দেব হালদার এ নিয়ে জানান এমনিতেই রেল বেসরকারিকরণ করে কেন্দ্রীয় সরকার দেশের ক্ষতি করছে। নরেন্দ্রমোদির সরকার জনবিরোধী সরকার রেলের বেসরকারিকরণ তার বড়ো প্রমাণ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...