বীরভূমের ডেউচা-পাঁচামি কয়লা শিল্প নিয়ে বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা




সেখ ওলি মহম্মদ, মহম্মদবাজার, বীরভূম 

বীরভূম জেলার ডেউচা-পাঁচামী কয়লা শিল্প গড়ে তোলা নিয়ে বৈঠক করার জন্য মহম্মদবাজারের ডেউচায় এলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। 
এদিন ডেউচা গৌরাঙ্গিনী হাইস্কুলে এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক মৌমিতা গোদারা, জেলা পুলিশ সুপার শ্যাম সিং সহ অন্যান্য আধিকারিকরা। 

 তাঁরা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন আদিবাসী গাঁওতার জেলা সম্পাদক রবীন সোরেন ও  মহম্মদবাজার তৃণমূলের ব্লক নেতৃত্ব। ধাপে কয়লা শিল্প হবে এমনই আশ্বাস দিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। 

অন্যদিকে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান আদিবাসী গাঁওতা নেতা রবীন সোরেন। এদিনের বৈঠকে আদিবাসীদের ২০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...