বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতালের দ্বিতল ভবনে ইণ্ডোর ও আউটডোরের শুভ সূচনা করা হল। এদিন ঠাকুর সত্যানন্দ দেব ও স্বামী ভূপানন্দ মহারাজের প্রতিকৃতিতে মাল্যদান করার পর ফিতে কেটে শুভ সূচনা করেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি স্বামী গৌরানন্দ মহারাজ।
এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, বীরভূম জেলার এ.সি.এম. ও.এইচ ডা. প্রহ্লাদ অধিকারী, দুবরাজপুর শহরের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডা. এস. পি. মিশ্র, দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান পীযূষ পাণ্ডে, সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ সহ অন্যান্যরা। এদিন স্বামী সত্যশিবানন্দ মহারাজ বলেন, আমাদের নীচে যে ইণ্ডোর ও আউটডোর পরিষেবা ছিল সেখানে প্রচুর পেসেন্টের জন্য জায়গা সঙ্কুলান হচ্ছিল। তাই পেসেন্টদের কথা মাথায় রেখে আজকে আনুষ্ঠানিক ভাবে আজকে উদ্বোধন করা হল। পাশাপাশি বীরভূম জেলা এ.সি.এম.এইচ. ডা. প্রহ্লাদ অধিকারী জানান, এই রকম একটা অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে, আমি স্বাগত জানাচ্ছি।
সেখ ওলি মহম্মদ, দুবরাজপুর, বীরভূম।

