সুদীপ ঘোষ ঝাড়গ্রাম
মাক্স না থাকলে বেরনো যাবে না বাজারে । মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই কড়া নজরদারি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে।। করােনা ভাইরাসের সংক্রমণ রুখতে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষনা করেছেন বাড়ি থেকে বাইরে বেরোলেই অবশ্যই মাস্ক পরতেহবে ।
সেই নির্দেশিকাকে যে অমান্য করবে তার বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলেছেন মুখ্যমন্ত্রী। আজ রবিবার হাতিবাড়ি মোড়ে দেখা গেল মাস্ক হীন ব্যক্তিদেরকে সচেতন করতে দেখা গেল গোপীবল্লভপুর থানার পক্ষ থেকে । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আই সি সুদীপ ব্যানার্জি, এস আই তরুণ কুমার দে সহ অন্যান্য পুলিশ কর্মীরা।

