শ্যামপুর এর সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের কে আর্থিক সহযোগিতার আশ্বাস দিলেন কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী।





বিশেষ প্রতিনিধি,

প্রদেশ কংগ্রেসের মিডিয়া প্রধান অমিতাভ চক্রবর্তী  ২০১৬ সালের  বিধানসভায় শ্যামপুর বিধানসভা কেন্দ্র থেকে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী ছিলেন। ভোটের আগে মাত্র ২২ দিন সময় পেয়েছিলেন। সেই সময়ের মধ্যেই অনেক শ্যামপুরবাসীর মন জয় করেছিলেন।
 কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা অপপ্রচারের কিছু মানুষ বিভ্রান্ত হয়েছিলেন যে অমিতাভ চক্রবর্তী জেতার পরে শ্যামপুরে আসবেন না। সেজন্য তিনি পরাজিত হয়েছিলেন। কিন্তু তিনি ভোট প্রচারের সময় শ্যামপুর বাসীকে কথা দিয়েছিলেন যে তিনি জিতুন বা হারুন , সর্বদা শ্যামপুরবাসির পাশে থাকবেন।
 গত চার বছর ধরে তিনি শ্যামপুর বিধানসভার মানুষের জন্য নিরন্তর কাজ করে চলেছেন। তাকে যতবার শ্যামপুরের বিভিন্ন গ্রামে দেখা যায় , এম এল এ কালীপদ মণ্ডলকে দেখা যায় না। 
তিনি প্রতি বছর নিজ-অর্থ ব্যয় করে শ্যামপুরের মানুষকে বস্ত্র বিতরণ করেন, কম্বল বিতরণ করেন আবার বর্ষাকালে পলিথিন বিতরণ করেন। যে কাজটা শ্যামপুরের শাসকদলের করার কথা সেই কাজটা তিনি নিজ অর্থব্যয় করে করে থাকেন। 
 করোনার কারণে লকডাউনের শুরুতেই তিনি শ্যামপুরের 30 হাজারের বেশি মানুষের মুখে অন্ন তুলে দেন, শ্যামপুরের বাইরে থাকা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের মুখে অন্ন তুলে দেন, তাঁদের শ্যামপুরে ফিরে আসার ব্যবস্থা করেন  এবং আমফান  ঝড়ে ক্ষতিগ্রস্ত  পাঁচ হাজারের বেশি মানুষের হাতে তিনি নিজ অর্থে ত্রিপল তুলে দেন। গত রবিবার তিনি শ্যামপুর কংগ্রেস কমিটির ফেসবুক পেজে লাইভ করেন এবং শ্যামপুর বাসীকে কথা দেন যে অর্থের কারণে কোন শ্যামপুরবাসীর  পড়াশোনা বন্ধ হবে না। তিনি কথা দেন যে যারা আর্থিক অভাবে বই কিনতে পারবেন না তারা আমাকে জানাক আমাদের ছেলেরা তাদের বাড়িতে গিয়ে বইয়ের লিস্ট সংগ্রহ করবে এবং বই কিনে আবার বাড়িতে পৌঁছে দেবে। 
উল্লেখ্য যে শ্যামপুরের মানুষের মুখে-মুখে এখন একটাই আওয়াজ যে ২০১৬ -র  বিধানসভা নির্বাচনে আমরা  সঠিক মানুষ এবং সঠিক নেতা চিনতে পারিনি। যিনি গত ২০ বছর শ্যামপুরের মানুষের ভোটে এম এল এ -র ভাতা পান , তিনি একবারও শ্যামপুরের মানুষের দুঃখের কথা বিধানসভায় তোলেন নি। 
যদি আমরা ২০১৬ -র  বিধানসভা ভোটে  অমিতাভ চক্রবর্তী কে বিজয়ী করতাম , তাহলে এতদিন হয়তো আমাদের শ্যামপুর বাংলার মানচিত্রে একটি উল্লেখযোগ্য স্থান হিসেবে চিহ্নিত হত।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...