সেখ ওলি মহম্মদ, দুবরাজপুর, বীরভূম
ডাক্তার দেখিয়ে ছেলেকে নিয়ে ফেরার পথে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল বাবা ও ছেলের এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার দুবরাজপুরের সারদাপল্লী এলাকায় l গতকাল রাত্রে প্রবল বৃষ্টি হওয়াই প্রাচীর নড়বড়ে হয়ে গিয়েছিল l বৃষ্টি কমতেই ছেলে অনিককে সঙ্গে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন এলআইসি এজেন্ট বাবা সৌরভ মন্ডল l প্রাচীরের পাশ দিয়ে হেটে যাবার সময় হঠাৎ ভেঙে পড়ে অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতালের ইটের প্রাচীর l গায়ে প্রাচীর পড়ে যাওয়ায় গুরুতর জখম হন বাবা এবং ছেলে l ছেলের কান্নার আওয়াজে ছুটে আসে পাড়া-প্রতিবেশীরা, তারাই উদ্ধার করেন তাদের l
দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় সৌরভ মন্ডলের এবং আহত অনিককে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়l এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে l দেহ দুটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে l আজ সকাল থেকেই এলাকায় উত্তেজনা রয়েছে l আজ সকালে পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সহ কাউন্সিলর এবং স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন l সাধারণ মানুষের দাবি অবিলম্বে প্রাচীর সংস্কার করা হোক না হলে আরো বড় ধরনের বিপদ ঘটতে পারে।

