সেখ ওলি মহম্মদ, দুবরাজপুর, বীরভূম
আমাদের কারোর জন্মদিন হলে আমরা সাধারণত আত্মীয় স্বজনদের নিয়ে বাড়িতে কেক কেটে দিনটি পালন করি। কিন্তু বীরভূম জেলার দুবরাজপুরে এক অন্য চিত্র দেখা গেল।
আজ দুবরাজপুরের "মনুষত্ব" সংস্থার সদস্যা নূপুর মাহাতার জন্মদিনে দুবরাজপুরের বিশিষ্টজনদের গাছের চারা দিয়ে দিনটি পালন করা হল। এদিন দুবরাজপুর শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, দুবরাজপুর থানার ওসি মাধব চন্দ্র মন্ডল, দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান পীযূষ পাণ্ডে এবং একজন সাংবাদিককে একটি করে গাছের চারা ও মিষ্টির প্যাকেট দেওয়া হয়। স্বামী সত্যশিবানন্দ মহারাজ "মনুষত্ব" সংস্থার এই মহতী প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন।

