এবিভিপি বামনগোলা ইউনিটির পক্ষ থেকে রাঙ্গামাটি গ্রামে দু:স্থ খুদে পড়ুয়াদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সোমবার ৫০ জন ছাত্র-ছাত্রীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
ছিল খাতা, গল্পের বই, পেন্সিল, বিস্কুটের প্যাকেট-সহ অন্যান্য সামগ্রী। সংশ্লিষ্ট ব্লকের অন্যান্য এলাকাতেও এবিভিপি-র পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে বলে জানান সভাপতি অজয় বিশ্বাস। তিনি বলেন,‘এদিন আমরা রাঙামাটি এলাকায় খুদে পড়ু্য়াদের শিক্ষা সামগ্রি বিতরণ করি। পরে অন্যান্য এলাকাতেই বিলি করা হবে।

