অরিন্দম ব্যানার্জী,
এবারের ২৯শে জুলাই করোনা আবহে মোহনবাগান দিবস উদযাপন না হলেও মোহনবাগান 'রত্ন' পাচ্ছেন হকির প্রাক্তন অলিম্পিয়ান গুরবক্স সিং ও প্রাক্তন ক্রিকেটার পলাশ নন্দী।
আজ ক্লাবের পক্ষ থেকে জানানো হয় করোনার ফলে এবছর ২৯ জুলাই মোহনবাগান দিবস পালন করা সম্ভব নয়। কিন্তু প্রতি বছরের মত এবারও মোহনবাগান ক্লাব খেলোয়াড়দের পুরস্কৃত করতে চলেছেন।
মোহনবাগান রত্ন ছাড়াও 'লাইফটাইম অ্যাচিভমেন্ট' পাচ্ছেন অশোক কুমার (হকির প্রাক্তন অলিম্পিয়ান), প্রনব গাঙ্গুলি (প্রাক্তন ফুটবলার), মনোরঞ্জন পোড়েল (প্রাক্তন অ্যাথলিট)।
গত মরসুমে মোহনবাগানের (সিনিয়র দল) সেরা নির্বাচিত হয়েছেন বেইতিয়া। জুনিয়র মোহনবাগানে সেরার পুরস্কার পাচ্ছেন সজল ঘোষ,



