বাবাই সূত্রধর,গঙ্গারামপুর ,দক্ষিণ দিনাজপুর,২৬জুলাই;
বিজেপি ও সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করলো বহু মানুষ ।রবিবার বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ২/১বেল বাড়ি গ্রাম পঞ্চায়েতের ভ্যানতারা মোড় এলাকায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান কারিদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা পরিষদের সহ সভাধিপতি, সহ তৃণমূল নেতৃত্বে রা।যেখানে জেলা নেতৃত্ব থেকে স্থানীয় নেতৃত্ব প্রায় সকলেই উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে খবর, লোকসভা ভোটের আগে গঙ্গারামপুর ব্লকের ২/১বেল বাড়ি গ্রাম পঞ্চায়েতের ভ্যানতারা মোড় এলাকার বেশ কিছু পরিবার বিজেপি তে চলে যান।এরপর লোকসভা ভোটের পরবর্তী সময়ে সেই সমস্ত পরিবার সহ ওই এলাকার সিপিআইএম এর কিছু কর্মীরা তৃণমূলে যোগদান করার আসা প্রকাশ করতেই ,স্থানীয় নেতৃত্বে রা তাদের দলে যোগ দানের ব্যবস্থা করেন বলে খবর।রবিবার বিকালে ২/১বেল বাড়ি গ্রাম পঞ্চায়েতের ভ্যানতারা মোড় এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় ১১০ টি পরিবারের সদস্যদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন জেলা পরিষদের সহ সভাধিপতি ললিতা টিজ্ঞা,জেলা শ্রমিক সংগঠনের সভাপতি মজিরুদ্দিন মন্ডল সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব রা।
এবিষয়ে জেলা পরিষদের সহ সভাধিপতি ললিতা টিজ্ঞা ও জেলা শ্রমিক সংগঠনের সভাপতি মজিরুদ্দিন মন্ডল জানিয়েছেন,লোকসভা নির্বাচনের আগে এই এলাকায় যারা বিজেপিতে চলে গিয়েছিল সেই সমস্ত কর্মী সহ সিপিআইএম ছেড়ে প্রায় ১১০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।আমরা তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের পুনরায় দলে ফেরালাম।
সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদানকারী খোয়েরুজুদ্দিন সরকার জানিয়েছেন,বহু ধরে সিপিআইএম করতাম। উন্নয়নে র দিকে লক্ষ্য রেখে আমরা তৃণমূলে যোগদান করলাম।
লক ডাউনের মধ্যেও অন্যান্য দল ছেড়ে তৃণমূলে যোগদানে ওই এলাকায় সংগঠন আরো বেশি শক্তিশালী হবে বলে মনে করছেন নেতৃত্বে রা।
