ভবঘুরের মৃত্যু ,মালদা





মালদা,৯ জুলাই : 


চিকিৎসার ব্যবস্থা না হওয়ায় মৃত্যু হল এক ভবঘুরে মহিলার। এমনই অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। গত পাঁচ দিন ধরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩৪ নং জাতীয় সড়কের ধারে  অচৈতন্য অবস্থায় পড়েছিলেন আনুমানিক ৫০ বছর বয়সী এক মহিলা।
কিন্তু কেউ তার চিকিৎসার ব্যবস্থা করেনি। অবশেষে মৃত্যুর মুখে ঢলে পড়ে ওই ভবঘুরে। হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...