নিজস্ব প্রতিবেদক,শ্যামপুর,
সারা ভারত কৃষক সমিতির ডি এম ঘাট ১ নম্বর অঞ্চল কমিটির ডাকে ও ক্ষেতমজুর ইউনিয়নের ডাকে ডি এম ঘাট ১ নম্বর অঞ্চলে(শ্যামপুর ২, হাওড়া ) আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার দাবিতে , পরিযায়ী শ্রমিকদের জব কার্ড ও কাজের ব্যবস্থা করার দাবিতে এবং তৃণমূলের স্বজনপোষণের প্রতিবাদে এক গণ ডেপুটেশনের আয়োজন করা হয় উক্ত ডেপুটেশনে পাঁচ শতাধিক মানুষ প্রধানের কাছে তাদের দাবী রাখার জন্য তাদের প্রতিনিধিত্ব করেন চণ্ডীচরণ বাড়ুই, কাশীনাথ সী, চিত্তরঞ্জন দাস ,পান্টু মন্ডল ৷ অঞ্চল অফিসের বাইরে বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন কৃষক নেতা সত্যব্রত মিশ্র, বক্তব্য রাখেন যুব নেতা দীপঙ্কর দাস, কৃষক নেতা দেবপ্রসাদ জানা, নির্মল খাঁড়া ৷
সভায় উপস্থিত ছিলেন কৃষক নেতা মহেন্দ্র রায় , মহিলা নত্রী দীপ্তি বাগ যুব নেতা সুবীর হাজরা প্রমূখ ৷