সৌগত মন্ডল
মাড়গ্রাম-বীরভূম
বীরভূমে যখন হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, জেলার মানুষ যখন আতঙ্কে দিন কাটাচ্ছে, ঠিক তেমন সময়ে দিন দশেকের মধ্যে একই পাড়ায় অজানা রোগে তিন জন শিশুর মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুশ্চিন্তায় রয়েছে অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট 2 নম্বর ব্লকের মারগ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এঁটেলপাড়ায়। এই ঘটনার খবর পেয়ে আজ গ্রামে সরেজমিনে যান বিডিও, বি এম ও এইচ, পঞ্চায়েত প্রধান সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। তেমন কিছু উপসর্গ নেই, শুধুমাত্র পেট ব্যথা এবং ৫-৬ বার বমি হবার পরেই শিশুটি নিষ্ক্রিয় হয়ে পড়ছে।
গতকাল রাতেই সাহিল শেখ নামে চার বছরের শিশুটির বর্ধমান মেডিকেল কলেজে ও হাসপাতালে মৃত্যু হয়েছে।এখনো পর্যন্ত আরও 6 জন আক্রান্ত রয়েছে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। তবে তারা গ্রামে, বাড়িতে রয়েছে। তুলনায় সুস্থ। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে গ্রামের চুন ব্লিচিং ছড়ানো হয়েছে। পুকুরের জল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এখনো পর্যন্ত ঠিক কি কারণে মারা যাচ্ছে স্বাস্থ্য কর্মীদের কাছেও তা অজানা বলে জানিয়েছেন ব্লকের বি এম ও এইচ অভিজিৎ রায়চৌধুরী। ডেথ সার্টিফিকেটে লেখা হয়েছে সেপসিস.............।
