নিজস্ব সংবাদদাতা, মথুরাপুর:
মথুরাপুরের সিদ্ধেশ্বরে আম্ফান দূর্ণীতির অভিযোগে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা। দুপুর ১২ টায় মথুরাপুরের সিদ্ধেশ্বরের কাছে ঘোড়াদল রোডের উপর বিজেপি নেতা ঝন্টুরাম মিস্ত্রির নেতৃত্বে এই বিক্ষোভ দেখানো হয় বলে খবর। বিক্ষোভকারীদের দাবি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকায় এমন কিছু ব্যক্তির নাম রয়েছে যাদের পাকা বাড়ি রয়েছে অথচ এমন অনেকেই ঘর পেয়েছে। পুরানো তালিকা বাদ দিয়ে সঠিক তালিকা প্রস্তুত করার দাবিতে এই বিক্ষোভ দেখান তারা। তাদের অভিযোগ সেন্টু মন্ডল, ঝন্টু মন্ডল এর পাকা বাড়ি রয়েছে। যাদব কুমার হালদার পঞ্চায়েতে সরকারি চাকরীজীবি এরাও টাকা পেয়েছেন ক্ষতিপূরণের। তারা আরও দাবি জানিয়েছেন ক্ষতিপূরণের এই অর্থ ফেরৎ না দিলে ভবিষ্যতে তারা আরও বৃহৎ আন্দোলনে যাবেন।
