মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আয়ুর্বেদিক কাড়া বিতরণ সমাজসেবী তুফান মাহাতোর




সুদীপ ঘোষ, ঝাড়গ্রাম ,

আজ সারা বিশ্ব করোনার প্রাদুর্ভাবে জর্জরিত। মানব জাতির স্বাভাবিক গতিময় জীবন  হঠাৎ করে কেমন যেন থমকে গেলো ! বর্তমান প্রজন্ম আজ এক বিরাট সংকটের আবহমানকালের সঙ্গে সংগ্রাম করে মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এক অদৃশ্য অণুজীব করোনা ভাইরাস এর সঙ্গে ক্রমান্বয়ে লড়াই চালিয়ে যাচ্ছে । আর সেই লড়াইতে অবশ্য জিততেই  হবে । জিতবে বিশ্ববাসী, টিকে থাকবে মানব সভ্যতা। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আগামী ভবিষ্যৎ প্রজন্মের জানবার জন্য যে একবিংশ শতাব্দীতে এই মহামারী কে কিভাবে পরাজয়' করে তাদের পূর্বপুরুষরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম ও সামর্থবান হয়েছিলেন। যেখান থেকে খুঁজে নেবে তারা নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার রসদ।




বর্তমান সভ্যতার এই সংকটকালে আমি , আমরা আপনারা সকলেই যদি নিজের সীমা-পরিসীমার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজের এই সংকট মোচনের জন্য নিজ নিজ ব্যাপ্তি, বুদ্ধি, কুশলতা এবং পারস্পরিক সহযোগিতায় সরকারি নীতি ও নির্দেশিকা অনুযায়ী মানব সমাজের কল্যাণে অগ্রণী ভূমিকা বা যথাযথ দায়িত্ব , নৈতিক কর্তব্য পালনই হোক আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্তস্বরূপ।

এই লক্ষ্যটিকে পাথেয় করে আজ  (তারিখ- ১৪/০৭/২০২০, মঙ্গলবার) ঝাড়গ্রাম জেলার বিনপুর-১ ব্লকের বেলাটিকরী পঞ্চায়েতের অন্তর্গত কুরকুটশোল  গ্রামে বিকেল সাড়ে তিন টার সময় ঝাড়গ্রাম জেলা আরোগ্য ভারতীর উদ্যোগে এবং স্থানীয় কার্যকর্তাদের আন্তরিক সহযোগিতায় ভারতীয় আয়ুষ মন্ত্রালয় এর  গাইডলাইন মেনে মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা  বাড়িয়ে তোলার জন্য প্রায় শতাধিক পরিবারের হাতে আয়ুর্বেদিক কাড়া বিতরণ করা হয় এবং সেই সঙ্গে করোনার প্রাদুর্ভাব কিভাবে আটকানো যাবে  সে ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা হয়।

আজকের কার্যক্রমটিকে সাফল্যমন্ডিত করতে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকেই  আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন ঝাড়গ্রামের বিশিষ্ট সমাজসেবী শ্রী তুফান মাহাত ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...