সৌগত মন্ডল ।
( সাঁইথিয়া-বীরভূম)
এদিন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারী চাকরী প্রার্থী মঞ্চ বীরভূম জেলার পক্ষ থেকে,সাঁইথিয়া বিধানসভার বিধায়ক মাননীয়া শ্রীমতী নীলাবতী সাহা মহাশয়াকে,উচ্চ প্রাথমিকে মেধা তালিকায় থাকা প্রার্থীদের দ্রুত নিয়োগের জন্য ডেপুটেশন প্রদান করা হল ৷ বিধায়ক নীলাবতী সাহা জানান ,"মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মেলের মাধ্যমে পৌঁছে দেবেন ৷ আর আমাদের পাশে আছেন ও মানবিকতার সঙ্গে সমস্ত বিষয় বিবেচনা করা হবে বলে জানান " ৷
