সেখ ওলি মহম্মদ, দুবরাজপুর, বীরভূম
বীরভূম জেলায় ঘোষণা করা হয়েছে ৩১ শে জুলাই পর্যন্ত দুপুর ১২ টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত আংশিক লকডাউন থাকবে।
তাই আজ দুপুর ১২ টা বাজতেই বীরভূমের দুবরাজপুর থানার পুলিস অভিযানে নামে। সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। যাঁরা অকারণে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে দুবরাজপুর থানার পুলিস আটক করে। এদিন ডিএসপি হেড কোয়ার্টার কাশীনাথ মিস্ত্রী ও দুবরাজপুর থানার ওসি মাধব চন্দ্র মন্ডলের নেতৃত্বে চলে ধরপাকড়। এই আংশিক লকডাউন সফল করতে সদা সচেষ্ট দুবরাজপুর থানার পুলিস।

