নিজস্ব সংবাদদাতা,হাওড়া:
ফেসবুকে তিন বছরের গ্রুপে বন্ধুত্ব যাদের না আছে কোনো অফিস না ঠিকানা। অথচ সমগ্র পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি সমগ্র ভারতের বিভিন্ন রাজ্যের মানুষও এই গ্রুপের সদস্য।তিন বছর ধরে বাড়তে বাড়তে এই গ্রুপের সদস্য আজ ১১ হাজার ছাড়িয়ে গেছে।নাম হ্যাপি ক্লাব।এই গ্ৰুপের সদস্যদের উদ্যেশ্য একটাই মানুষের সেবা করার।
তার পাশাপাশি নিজেদের আনন্দে সামিল হবার জন্য মাঝে মাঝে কিছু অনুষ্ঠানের আয়োজন করা। এবার হ্যাপি ক্লাবের সদস্যরা সাহায্য করতে এগিয়ে আসলো একটু অন্যরকম ভাবে।দীর্ঘ লকডাউনের ফলে রক্তের সংকট দেখা দিয়েছে বিভিন্ন হাসপাতালে।রক্তের কিছুটা চাহিদা মেটাতে এগিয়ে এল গ্রুপের সদস্যরা।গ্রুপের পক্ষ থেকে রবিবার হাওড়া সাঁতরাগাছি নতুন বাস ষ্ট্যান্ডে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।
সকাল থেকে রক্তদানকে কেন্দ্র করে সদস্যদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ২৫ জন সদস্য এখানে রক্তদান করেন।আজ যেখানে চতুর্দিকে বিভিন্ন প্রলোভনের ছড়াছড়ি সেই অবস্থায় দাঁড়িয়ে হ্যাপি ক্লাব ফেসবুক গ্রুপ রক্তদাতাদের কোনো উপহার দেয়নি। রক্তদানের পরে তাঁদের হাতে শংসাপত্র,গাছ ও পুষ্টিকর খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।

