আবারও লকডাউন উলুবেড়িয়াতে।




আগামীকাল থেকে নতুন আঙ্গিকে  উলুবেড়িয়াতে শুরু হচ্ছে লকডাউন। 



আগামীকাল সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত উলুবেড়িয়া বাজার, উলুবেড়িয়া স্টেশন রোড বাজার, গঙ্গারামপুর বাজার, নিমদিঘী বাজারের দোকান খোলা থাকবে।



 এরপর কেবলমাত্র জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত দোকানই খোলা থাকবে। 
আজ উলুবেড়িয়া মহকুমা শাসকের উপস্থিতে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।



 এও ঠিক হয়েছে কোনো বিক্রেতা বিনা মাস্ক পড়া কোনো ক্রেতাকে কোনো সামগ্রী বিক্রি করলে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই জরিমানা করা হবে। 



এছাড়া অটো, টোটো সহ সমস্ত যানবাহনে চালক, যাত্রী উভয়কেই মাস্ক পড়তেই হবে নাহলে প্রশাসনের তরফ থেকে ঐ যাত্রীবাহী গাড়িকে সিজ্ করা হবে।



করোনার প্রকোপ যে হারে বাড়ছে তাতে প্রশাসনকে এমন কঠোর সিদ্ধান্তে আসতেই হতো।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...