সেখ ওলি মহম্মদ, সিউড়ি, বীরভূম
সড়ক দুর্ঘটনা এড়াতে রাজ্যে "সেফ ড্রাইভ সেভ লাইফ" উদ্যোগের আজ চতুর্থ বর্ষপূর্তি। এই কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যেই পথদুর্ঘটনা এবং যানদুর্ঘটনা অনেকটাই হ্রাস পেয়েছে। আজ এই কর্মসূচি ঘোষণার চতুর্থ বছরপূর্তি উপলক্ষ্যে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে বীরভূম জেলার ২৪টি থানাতেই এই বর্ষপূর্তির উদযাপন করা হয়।
সিউড়ী পুলিশ লাইনে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা, জেলা আরক্ষাধ্যক্ষ শ্যাম সিং, জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহা, জেলা পরিষদের সহ সভাধিপতি নন্দেশ্বর মণ্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। অনুষ্ঠান শেষে সিউড়ি শহরে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে একটি মোটর সাইকেল র্যালির আয়োজন করা হয়।

