রুপম দাস,হাওড়া:
ভারতবর্ষের তিনটি রঙে রঞ্জিত জাতীয় পতাকার ৭৪তম দিবস উপলক্ষে বুধবার বাগনান ওটি রোড নাগরিক কল্যাণ সমিতির উদ্যোগে এই দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয়। এই উপলক্ষে বুধবার সকালে বাগনান-১ জয়েন্ট বিডিও সন্দীপ দাসের হাতে একটি সুদৃশ্য জাতীয় পতাকা তুলে দেন আয়োজক সংস্থার কর্ণধার তথা বাগনান-১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চন্দ্রনাথ বসু। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির বিদ্যুতের কর্মাধ্যক্ষ শেখ মিনতাজুদ্দিন, সমাজসেবী মৃত্যুঞ্জয় মুদলী প্রমুখ।উল্লেখ্য, আজ থেকে ৭৩ বছর আগে ১৯৪৭ সালের ২২ জুলাই ভারতীয় গণপরিষদের একটি অধিবেশনে ভারতের জাতীয় পতাকার বর্তমান রূপটি ভারত অধিরাজ্যের সরকারি পতাকা হিসাবে গৃহীত হয়। পরবর্তীকালে সেটিই ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় পতাকার মর্যাদা লাভ করে। ভারতে এই পতাকাটিকে সাধারণত ‘ত্রিরঙ্গা পতাকা’ বা ‘ত্রিবর্ণরঞ্জিত পতাকা’ বলা হয়ে থাকে। পিঙ্গালি ভেঙ্কাইয়া কৃত ভারতীয় জাতীয় কংগ্রেসের ‘স্বরাজ’ পতাকার ভিত্তিতে এই পতাকাটির নকশা প্রস্তুত করা হয়েছিল। এদিন যাঁদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয় তাঁরা প্রত্যেকেই এই পতাকা উপহার পেয়ে আপ্লুত। তাঁরা জানিয়েছেন এই বিশেষ দিনে জাতীয় পতাকা উপহার পেয়ে তাঁরা অভিভূত।

