রুপম দাস,হাওড়া(আমতা):
মহামারী করোনার বিরুদ্ধে লড়তে লড়তে মানুষ আজ ক্লান্ত সেই নিরন্ন অভুক্ত মানুষের কথা চিন্তা না করে কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের যে মূল্যবৃদ্ধি দিনের পর দিন বাড়িয়ে চলছে।তার বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়ের নির্দেশ ও আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পালের পরামর্শে বনভূমির কর্মদক্ষ জলধর চক্রবর্তী নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ন'টা থেকে ভাটোরা শিবতলা বাজারে পেট্রোল,ডিজেল রান্নার গ্যাস ও রেল বেসরকারি করণের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করেন।এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্যরা, এলাকার পঞ্চায়েত সদস্যরা ও অঞ্চল যুব তৃণমূল সম্পাদক বাপন মালিক।

