বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালন বীরভূমের দুবরাজপুরে*




সেখ ওলি মহম্মদ, দুবরাজপুর, বীরভূম 

বীরভূম জেলার দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের রূপকার ডঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হল। 

এদিন সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরে তাঁকে শ্রদ্ধা জানান সকলে এল এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ পাণ্ডে, তৃণমূল শহর যুব সভাপতি দীপক দে সহ অন্যান্যরা। উল্লেখ্য, ১৮৮২ সালের ১ জুলাই তিনি জন্মগ্রহণ করেন এবং ১৯৬২ সালের ১ জুলাই তিনি প্রয়াত হন। 

তিনি ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। চিকিৎসক হিসেবেও বিশেষ খ্যাতি ছিল। ১ জুলাই তাঁর জন্মদিন ও মৃত্যুদিন উপলক্ষে সারা ভারতবর্ষে চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...