নবাব মল্লিক, রায়দিঘী:
রেলের বেসরকারিকরণের প্রতিবাদে মথুরাপুর রেলস্টেশনে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা। সকাল ৯ টা থেকে শুরু হয় এই প্রতিবাদ সভা এই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য নির্মল মজুমদার, মানবেন্দ্র হালদার , মথুরাপুর ১ নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শুকুন্তলা হালদার, সহসভাপতি মুনমুন দাস।
সামাজিক দূরত্ব বজায় রেখে তৃণমূল কংগ্রেস কর্মীরা মথুরাপুর রেলস্টেশনে প্রতিবাদে মিলিত হন। এই সভা থেকে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নিতীর সমালোচনা করেন।
এছাড়াও জেলাপরিষদ সদস্য নির্মল মজুমদার জানান এমনিতেই রেল বেসরকারিকরণ করে কেন্দ্রীয় সরকার দেশের ক্ষতি করছে। তারপর আম্ফান ঝড়ে মথুরাপুর রেলস্টেশনের শেড উড়ে গেলেও এখনও পর্যন্ত তা সারানোর নাম নেয়নি পূর্ব রেল। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি। রেলের এমন ঘটনার প্রতিবাদে ভবিষ্যতে আন্দোলন চালিয়ে যাবে তৃণমূল কংগ্রেস বলে তিনি জানিয়েছেন।

