মাষ্ক বিতরনে বিধায়ক ও পুলিশ সুপার



নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া,





হাওড়া জেলা গ্রামীন পুলিশ সুপার সৌম্য রায় এবং বিধায়ক ইদ্রিশ আলির উপস্থিতিতে দশ হাজার মাস্ক বিতরণ এবং ছটি  অটোমেটিক সানি টাইজাস' ডিসপেনসিব মেশিন বিতরন করলেন উলুবেড়িয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রী 
    উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের নিমদিঘিতে উলুবেড়িয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রী এর উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে দশ হাজার মাস্ক বিতরণ করা হয় ।



তাছাড়াও ছটি অটোমেটিক সানি টাইজাস' ডিসপেনসিব মেশিন ছয় জায়গায় দেওয়া হয় ।তার মধ্যে একটা পুলিশ সুপারের অফিসে , উলুবেড়িয়া থানা, রাজাপুর থানা, পাঁচলা থানা, উলুবেড়িয়া প্রেস ক্লাব, বিধায়ক ইদ্রিশ আলির অফিসে।
   উপস্থিত ছিলেন পুলিশ সুপার  সৌম্য রায়, উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি, উলুবেড়িয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রী এর সভাপতি তমাল ঘোষাল, সাধারণ সম্পাদক প্রবীর রায়,  সন্জীব শমা' ।তাছাড়াও উপস্থিত ছিলেন ত্র্যাডিশেনাল এস পি আশিষ মৌর্য, ত্র্যাডিশেনাল এস পি সদর রানা মূখাজী, এস ডি পি ও অনিমেষ রায়, সেখ রেজাউল হক ওরফে চিতা প্রমুখ ।
    বিধায়ক ইদ্রিশ আলি তাঁর ভাষণে বলেন, নিজেকে বাঁচতে এবং অন্যকে বাঁচাতে সকলে মাস্ক ব্যাবহার করুন, পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারে বারে আপনাদের এই অনুরোধ করছেন ।



মাস্ক পরুন, সানি টাইজাস' ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন ।করোনা ভাইরাস নিয়ে অযথা কেউ ভয় খাবেন না ।এই সমস্ত জিনিস ব্যবহার করলে এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না গেলে আমরা সকলেই করোনা ভাইরাস থেকে মুক্ত হতে পারবো ।
            এস পি সৌম্য রায় বলেন, এখানেই যারা উপস্থিত আছেন দুঃখের বিযয় তাদের মধ্যে দু একজন মাস্ক না পরে আছেন ।



সরকারি এবং পুলিশের তরফ থেকে আপনাদের অনুরোধ জানাচ্ছি মাস্ক আপনাদের পরতেই হবে ।    
       উলুবেড়িয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রী এর সভাপতি তমাল ঘোষাল বলেন, আমরা আজকে দশ হাজার মাস্ক এবং ছটি সানি টাইজাস' ডিসপেনসিব মেশিন দিচ্ছি, ভবিষ্যতে আরো দেব ।কারন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরনায় সারা বাংলা জুড়ে মানুষের কল্যাণে কাজ করে  চলেছি ।
       

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...