দেনার জ্বালায় আত্মহত্যা করেন সুবোধ সাহা





মালদা ১৪ জুলাইঃ 

  মোথাবাড়ি থানার  পঞ্চনন্দপুর- ১ পঞ্চায়েতের বানুটোলা গ্রামের সুবোধ সাহা (৪৪) । তিনি   ঝাল মুড়ি দোকান করে সংসার চালাতেন। এই কাজ করতে গিয়ে   ৫  মাস আগে বিভিন্ন জনের  কাছে দেড় লক্ষাধিক টাকার লোন নেয়। ইচ্ছা ছিল  দোকান ও বিভিন্ন ব্যবসা করে এই লোন পরিশোধ করে ফেলবে সে 
 ঋণ নেওয়ার পর পর  শুরু  করোনাভাইরাস এর প্রভাব ও লকডাউন। স্বাভাবিকভাবে  সমস্ত রোজগার বন্ধ হয়ে যায় সুবোধ সাহার পরিবারে। গত কয়েক মাস ধরে চরম অসুবিধা নেমে আসে  পরিবারে। এদিকে 
বিভিন্ন পাওনাদার প্রতিদিনই বাড়িতে এসে শাসিয়ে যায় সুবোধ সাহাকে। এই পাওনাদারদের চাপ সহ্য করতে না পারে তিনি নাকি  সোমবার গভীর রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে  নেন।  
এই ঘটনায় গোটা পঞ্চনন্দপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর মোথাবাড়ি থানার পুলিশ মৃতদেহ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে পাঠায় ও  পুলিশ  তদন্ত শুরু করেছে ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...