এক সপ্তাহব্যাপী হাওড়া পুরসভার ৪৭ নং ওয়ার্ডে স্যানিটাইজেশন চলছে। গত রবিবার দ্বিতীয় দফায় সকাল ১০টা থেকে জিগাছা ইউনাইটেড ব্যাঙ্কের কাছে থেকে তৃণমূল কর্মীদের সহায়তায় চণ্ডীবিদ্যাপিঠ , পঞ্চপাণ্ডব ক্লাবের পার্শ্ববর্তী অঞ্চল, জগাছা গভঃ কলোনী সংলগ্ন ফুলবাগান , ধাড়সা গভঃ কলোনী, সূচনা , গ্যাসগোডাউন হয়ে সাতাশি শরৎপল্লীর ওয়ার্ডের বেশ কিছু জায়গা সহ সাতাশির মোড় হয়ে জোড়া পুকুর পর্যন্ত স্যানিটাইজেশনের কাজ শেষ হয় । সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের দক্ষ সংগঠক বিমান রায়ের নেতৃত্ব এই কাজ সম্পন্ন হল। তিনি জানান, মানুষের সাথে, মানুষের পাশে ছিলাম , আছি এবং ভবিষ্যতেও থাকব। এই আমাদের অঙ্গীকার ।