মাক্স না পরাই ফের পুলিশি ধরপাকড় বীরভূম জেলার আহম্মদপুরে




সেখ ওলি মহম্মদ, আহমদপুর, বীরভূম 

করোনাভাইরাস এর প্রভাব দিন দিন বাড়ছে আক্রান্ত হচ্ছে বহু মানুষ ইতিমধ্যেই ভারতবর্ষে আক্রান্তের সংখ্যা দশ লক্ষ পেরিয়ে গেছে হারি ভাইরাস কে নিয়ে সকলেই উদ্বিগ্ন রয়েছে, বর্তমানে আমাদের রাজ্যে এবং বিভিন্ন জেলায় করোনা ভাইরাসের প্রভাবে বিশেষ বিশেষ এলাকা গুলিকে কন্টাইন্মেন্ট জোনের আওতায় নিয়ে আসা হয়েছে।



 এই পরিস্থিতিতে স্বভাবতঃ বোঝাই যাচ্ছে পরিস্থিতি আরো খারাপ হতে চলেছে,কিন্তু মাস দু এক আগে দেখা গেছে পুলিশ প্রশাসন বিভিন্ন ভাবে মানুষকে সচেতন করার লক্ষ্য নিয়ে রাস্তায় নেমে প্রচার করেছেন এবং রাস্তায় করোনাভাইরাস এর ছবি এঁকে বিভিন্ন ভাবে মানুষের কাছে বার্তা পৌঁছেছেন যে এই ভাইরাস থেকে কিভাবে আপনারা সতর্ক থাকবেন। কিন্তু মানুষ সরকারি নির্দেশকে তোয়াক্কা না করেই মাক্স না পড়েই বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন।তাই এদিন আবারও পথে নামতে হলো পুলিশ প্রশাসনকে এদিন বীরভূমের আমোদপুর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে আই.সি টুবাই ভৌমিক এর নেতৃত্বে যারা মাক্স না পরেই  বেরিয়ে পড়েছেন তাদেরকে আটক করা হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...