কয়লা শিল্পকে বেসরকারিকরণের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিল বীরভূমের দুবরাজপুরে




সেখ ওলি মহম্মদ, দুবরাজপুর, বীরভূম 

ভারতের বৃহৎ শিল্প হচ্ছে কয়লা শিল্প। আর এই কয়লা শিল্পকে বেসরকারিকরণের প্রতিবাদে আজ বীরভূম জেলার দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল করা হয়। এই মিছিলে পা মেলান দুবরাজপুর বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেশ চন্দ্র বাউরী, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ পান্ডে, দুবরাজপুর শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক দে, সম্পাদক জগন্নাথ দত্ত।এছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর বিপ্লব মাহাতা, সত্যপ্রকাশ তেওয়ারি, বিশিষ্ট সমাজসেবী নূর মহম্মদ সহ অন্যান্য কর্মীরা। এদিন পীযূষ পাণ্ডে বলেন, ভারতের এত বড় শিল্পকে মোদি সরকার বেসরকারিকরণ করে দিচ্ছে তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল। এমনকী রেল বিক্রী করে দিচ্ছে মোদি সরকার, তাছাড়াও দেশটাকে একেবারে দেউলিয়া করে দিচ্ছে। দিন দিন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হচ্ছে দেশে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...